বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব বিজয়কে সমর্থন দিচ্ছে কংগ্রেস
logo

বিজয়কে সমর্থন দিচ্ছে কংগ্রেস

বড় পরিবর্তন তামিলানাড়ুর রাজনীতিতে। দীর্ঘদিনের আধিপত্য ভেঙে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে বিজয়ের দল টিভিকে। আর এবার সেই দলকেই সরকার গঠনে সমর্থন দিচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে টিভিকের চমকপ্রদ জয়ে তামিলনাড়ুর রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই প্রেক্ষাপটে কংগ্রেস টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

কংগ্রেস সাংসদ সাসিকান্ত সেথিল জানান, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেসকে সরকার গঠনে টিভিকের পাশে থাকার অনুমোদন দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী শুরু থেকেই এই সমর্থনের পক্ষে ছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চান, চূড়ান্ত সিদ্ধান্তটি নিক রাজ্যের নেতৃত্বই। এ কারণে একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তামিলনাড়ু ইউনিটকে এই সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়।

সূত্র আরও জানায়, বিজয়ের সম্ভাব্য সরকারে কংগ্রেস দুটি মন্ত্রিত্ব পাওয়ার আশা করছে। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর এবং প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে টিভিকে যেন এনডিএ বা তাদের কোনো মিত্র, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে জোট না করে।

এদিকে, সরকার গঠনের জন্য বিজয়কে আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল বা গভর্নরের কাছে দাবি জানাতে হবে। এরপরই তিনি শপথ নিতে পারবেন। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নির্বাচনে জয়ের পর প্রথম বক্তব্য দেন বিজয়।

সেখানে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, টিভিকে আজ যে অবস্থানে পৌঁছেছে, তা এসেছে বহু প্রতিকূলতা পেরিয়ে। সূত্র: এনডিটিভি

খুঁজুন