বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব
logo

বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে সফলভাবে সম্পন্ন হলো প্রাইম ব্যাংক প্রেজেন্টস 'বিইউ রেডিও ফেস্ট' (সিজন-১), পাওয়ার্ড বাই স্পিড। দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন থেকে শুরু করে বিনোদন পর্যন্ত এক অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করা হয়।

প্রথম দিন: ক্যারিয়ার মাস্টারক্লাস ৩৬০°

উৎসবের প্রথম দিনটি ছিল পুরোপুরি ক্যারিয়ারমুখী। 'ক্যারিয়ার মাস্টারক্লাস ৩৬০°'-তে মক ইন্টারভিউ, ক্যারিয়ার বুট ক্যাম্প এবং বিশেষ ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের পথ দেখান।

দ্বিতীয় দিন: প্রাইম নাইট  সংগীতের মহাউৎসব

উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় অনুষ্ঠিত 'প্রাইম নাইট'-এ মঞ্চ কাঁপান বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ব্যান্ডদলের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। সংগীতের এই রাত হয়ে ওঠে তরুণদের প্রাণের উৎসব।

এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে প্রাইম ব্যাংক পিএলসি-র সম্পৃক্ততা পুরো ফেস্টকে দিয়েছে এক বিশেষ মাত্রা। তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে এবং সুস্থ ক্যাম্পাস সংস্কৃতি বিকাশে প্রাইম ব্যাংকের এই অংশগ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাংকটির পক্ষ থেকে সরাসরি কর্পোরেট নেতৃত্ব সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

দুই দিনের এই মহোৎসব প্রমাণ করেছে যে মেধা, উদ্যম ও সঠিক পৃষ্ঠপোষকতার সমন্বয়ে ক্যাম্পাস আয়োজন হতে পারে জাতীয় মানের। বিইউ রেডিও ফেস্ট ভবিষ্যতে আরও বড় পরিসরে ফিরে আসার প্রত্যাশায় শেষ হলো এক অসাধারণ অধ্যায়।

খুঁজুন