বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশ: মিছিলে নয়াপল্ট জনস্রোত
logo

বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশ: মিছিলে নয়াপল্ট জনস্রোত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে। সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

আজ বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে দেখা গেছে। ‘তারণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি করছে সংগঠন তিনটি।

সমাবেশে সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশেপাশে জড়ো হতেও দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রধান অতিথি হিসেবে  সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সাংগঠনিক বিভাগ ঢাকা, ফরিদপুর ময়মনসিংহ ও সিলেটের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, টি শার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেছেন। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

একটি বিশাল মিছিল সমাবেশে যোগ দেয় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, ছাত্র-যুবকরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এই সমাবেশ তার প্রমাণ।

বিএনপির এই তিন সংগঠন তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে। তিনটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে ছয় দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। ঢাকায় গতকাল সেমিনার করেছে। আজ সমাবেশ হচ্ছে।

সমাবেশকে ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন