কোনো ধরনের বিজয় মিছিল বা শোভাযাত্রা করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে। এর পরিবর্তে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত ও সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য বিজয় উদ্যাপনকে ঘিরে যেন কোথাও বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রেস উইং জানায়, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং শান্তি-শৃঙ্খলা কামনায় কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল রাজনৈতিক আচরণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির বিজয় মিছিল নয়, বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিলের ঘোষণা
বিএনপির বিজয় মিছিল নয়, বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিলের ঘোষণা
কোনো ধরনের বিজয় মিছিল বা শোভাযাত্রা করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে। এর পরিবর্তে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায়
জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত ও সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য বিজয় উদ্যাপনকে ঘিরে যেন কোথাও বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রেস উইং জানায়, দেশ ও জাতির
কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং শান্তি-শৃঙ্খলা কামনায় কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল রাজনৈতিক আচরণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত