বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মমতাজ হোসেন লিপির গণসংযোগ
logo

বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মমতাজ হোসেন লিপির গণসংযোগ

রৌমারী ও রাজিবপুরে সকাল-সন্ধ্যা রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কর্মসূচি সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেন তিনি।

রাজিবপুর উপজেলার সকল ওয়ার্ড ও গ্রাম-গঞ্জ, এবং রৌমারীর ৬টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি ৩১ দফা কর্মসূচির তাৎপর্য জনগণের কাছে তুলে ধরেন।

ঢাকার রাজপথে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত মমতাজ হোসেন লিপি রাজনৈতিক সংগ্রামে নিজের একটি হাত হারিয়েছেন। তবুও থেমে থাকেননি তিনি। কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নিজ এলাকা কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনে ধানের শীষে ভোট চেয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন।

তিনি বলেন, “কুড়িগ্রাম-৪ আসনটি ধানের শীষের জন্য উর্বর। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি নিশ্চিত জয়ী হবো।” পৈত্রিকসূত্রে রাজনৈতিক পরিবারের উত্তরসূরী হওয়ায় তার নিজস্ব ভোটব্যাংকও রয়েছে বলে জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন