বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি বিএনপি সবসময় জনগণের শক্তির উপর আস্থাশীল, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
logo

বিএনপি সবসময় জনগণের শক্তির উপর আস্থাশীল, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে এবং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে জনগণের পাশে ছিল ও থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তে জনগণই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে। বিএনপি গণমানুষের দল। এই দল ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করছে। তাই বিএনপি সবসময় জনগণের শক্তির ওপর আস্থা রাখে এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোট-অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে আজ দেশ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ হারিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন