বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির
logo

বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়। সেখানে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

ডা. শফিকুর রহমান বলেন, জাতির স্বার্থে আগামীতে সামনে থেকে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, দেশের ক্যাম্পাসগুলোতে আবারও পূর্বের মতো হামলার ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অমান্য করে বিএনপি নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। দেশকে স্বৈরাচারের পথে নিতে চাইলে বিরোধী শক্তি বাধা হয়ে দাঁড়াবে।

১১ দলীয় ঐক্যের নেতারা সমাবেশে অভিযোগ করেন, বিএনপি নিজেদের নোট অব ডিসেন্ট জাতীয়ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র কায়েমের প্রবণতা দেখাচ্ছে।

জামায়াত নেতারা দাবি করেন, প্রায় পাঁচ কোটি মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ করেছে। তারা দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান।

খুঁজুন