বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগেরূ পগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান
logo

বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগেরূ পগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর উদ্যোগে ৪ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বুধবার (৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী ৫২জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। 

রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, মফিকুল ইসলাম খান, তাশিক হক ওসমান, রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল,  ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপদেষ্টা ডা: ফারুকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা সোহেল রানা, ইলিয়াছ, মোমেন ভুঁইয়া প্রমুখ। 

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভুঁইয়া বলেন- রূপগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০টি হাসপাতালের সহায়তায় এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এখান থেকে এলাকার ৪ সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। এ সময় ৫২জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাপত্র, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা করা হয়। 

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, ভূমিদস্যু মুক্ত করা হবে। আমি রূপগঞ্জকে আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে যা কিছু করা লাগে সবই করব। পরে চিকিৎসা সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও ঘোষণা দেন।

খুঁজুন