বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা,স্বাস্থ্য সহ অবকাঠামো উন্নয়ন হবে: আনিসুল হক
logo

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা,স্বাস্থ্য সহ অবকাঠামো উন্নয়ন হবে: আনিসুল হক

আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে পথ সভায় আনিসুল হক বলেন, বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে, হাওরের উড়াল সেতু নির্মাণ হবে, বিএনপি ক্ষমতায় গেলে ১কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে । 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের নির্বচনী পথসভা অনুষ্টিত হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে জয়শ্রী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম শান্তুর সভাপতিত্বে ও সদস্য মোঃ জালাল উদ্দিন এর সঞ্চালনায়। প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক যুগ্ন আহবায়ক এসএম রহমত, জুলফিকার আলী ভু্ট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, ধর্মপাশা আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন, জাহাঙ্গীর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মো: ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, সহ সভাপতি দোলোয়ার হোসেন দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমদ, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, নাসির উদ্দিন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মিশর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তপু, সেলবরষ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিছ মিয়া,  সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভার পর আনিসুল হক পুজামন্ডপ পরিদর্শন করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন