বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদের মৃত্যুতে শোক প্রকাশ
logo

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদের মৃত্যুতে শোক প্রকাশ

ঢাকা, শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান আর নেই (ইন্না.... রাজেউন)। তিনি শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। 

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন সহ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী সহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একজন দায়িত্বশীল নেতাকে হারালো। সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতবাসী করেন।

বিকেলে তার জানাযা নামাজ গাজীপুর বোর্ড বাজারে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

খুঁজুন