বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিডব্লিউওটি জানিয়েছেন খুলনাসহ আগামী পাঁচ দিন অতি ভারি বৃষ্টি হতে পারে বলে
logo

বিডব্লিউওটি জানিয়েছেন খুলনাসহ আগামী পাঁচ দিন অতি ভারি বৃষ্টি হতে পারে বলে

আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। স্থানভেদে ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। 

এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে। 
দেশের দিকে ধেয়ে আসছে ভারি থেকে অতি ভারি রেইন বেল্ট। এটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

সংস্থাটি জানায়, এটি একটি আংশিক রেইন বেল্ট। এটি দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টিপাত ঘটাতে পারে।
রেইনবেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব থাকবে সবথেকে কম।

সংস্থাটি সতর্ক করে জানায়, এর প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। এ সময় দেশের ওপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই। তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন