লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়ে।
রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন সময়ের দাবি।
নোটিশে জনস্বার্থে কয়েকটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি ভিত্তিতে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স, অনুমোদন, চিকিৎসা সরঞ্জাম, অগ্নিনিরাপত্তা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগী নিরাপত্তা ব্যবস্থা যাচাই এবং আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউসহ সব ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সক্ষমতা পরীক্ষা।
এ ছাড়া চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের নিবন্ধন ও পেশাগত যোগ্যতা যাচাই, অনুমোদনহীন বা মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় একজন হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে লিগ্যাল নোটিশ
বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে লিগ্যাল নোটিশ
লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়ে। রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ
লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন সময়ের দাবি। নোটিশে জনস্বার্থে কয়েকটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি ভিত্তিতে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
লাইসেন্স, অনুমোদন, চিকিৎসা সরঞ্জাম, অগ্নিনিরাপত্তা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগী নিরাপত্তা ব্যবস্থা যাচাই এবং আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউসহ সব ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সক্ষমতা পরীক্ষা। এ ছাড়া চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের নিবন্ধন ও পেশাগত যোগ্যতা যাচাই, অনুমোদনহীন বা মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় একজন হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত