বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিআরটিসির চেয়ারম্যানের কাছে নিসআ’র ৮ দফা দাবি
logo

বিআরটিসির চেয়ারম্যানের কাছে নিসআ’র ৮ দফা দাবি

কুড়িল–গাউসিয়া রুটে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ পরিবহন নিশ্চিতের দাবিতে ‘নিরাপদ সড়ক আন্দোলন–নিসআ’ নারায়ণগঞ্জ জেলা শাখা রোববার (৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বিআরটিসি  চেয়ারম্যান মো. জাকির হোসেন খান বরাবর স্মারকলিপি জমা দেয়।

এসময় সংগঠনের জেলা সভাপতি রাহাত হোসেন ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—হাফ পাস বাধ্যতামূলক করা, বাস স্টাফদের অসৌজন্যমূলক আচরণে দুঃখপ্রকাশ ও শাস্তির ব্যবস্থা, নারী যাত্রীদের সম্মান নিশ্চিতকরণ, নির্ধারিত সিডিউল ও ভাড়া কার্যকর, কাউন্টারে ভাড়ার তালিকা টানানো, হয়রানি ও অনিয়মের দায় স্বীকার, ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধ এবং কাউন্টারে লাঠিয়াল বাহিনী নিষিদ্ধ করা।

বিআরটিসি  চেয়ারম্যান দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি ।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন