“বই মোদের স্বপ্নের তরী, জ্ঞান সমুদ্র দেব পাড়ি” এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে তিন দিন ব্যাপী আইডিয়াল বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর এলাকায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও তিন দিন ব্যাপী আইডিয়াল বই মেলার আয়োজন করেছে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার সকালে এই বই মেলার উদ্বোধন করেন ওই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত এ বই মেলা চলবে।
মেলায় প্রাথমিক শাখার ২টি, নি¤œ মাধ্যমিক শাখার ১টি, মাধ্যমিক শাখার ১টি ও কলেজ শাখার ২টি মোট ৬টি বই ষ্টল রয়েছে। এগুলো হচ্ছে অগ্নিবীনা, বনলতা সেন, সোনালী কাবিন, সোনার তরী, নকশী কাঁথার মাঠ ও বিষাদসিন্ধু বই ঘর। এসব ষ্টলে সাজানো-গোছানো রয়েছে বিভিন্ন লেখকের শত শত বই।
এছাড়াও মেলাটি আরো আকর্ষণীয় হিসেবে রাখা হয়েছে লেখক কর্ণার। সেখানে বিভিন্ন কবি ও লেখকদের ছবি ও লেখার পাতা টানানো রয়েছে। এই মেলার প্রতিটি ষ্টলে ভীড় জমায় ওই প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী
ও বিভিন্ন এলাকার দর্শনার্থীসহ বই প্রেমীরা।
বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও কথা সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক অমুল্য সরকার অমল, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সরকার আব্দুল আলীম, জনকন্ঠের প্রতিনিধি ইমারত হোসেন, কালের কন্ঠের প্রতিনিধি মাহাবুব হাসান মেহেদী, দেশ রুপান্তরের প্রতিনিধি সাগর আহাম্মেদ, ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এ উপজেলায় সাংবাদিক বৃন্দ।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন, বই আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমরা সবাই বই ভালবাসি। আমরা বই যদি না পড়তাম তাহলে এই
সভ্য জগতে আসতে পারতাম না। তাই শিক্ষার আলো, বিশ^সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছরই আইডিয়াল বই মেলার আয়োজন করে থাকি। তিনদিন ব্যাপী এই মেলা চলবে। এসময় তার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শক বই প্রেমীদের বই মেলায় আসার আমন্ত্রণ জানান তিনি।
“বই মোদের স্বপ্নের তরী জ্ঞান সমুদ্র দেব পাড়ি” ৩দিন ব্যাপী বই মেলায়
“বই মোদের স্বপ্নের তরী জ্ঞান সমুদ্র দেব পাড়ি” ৩দিন ব্যাপী বই মেলায়
“বই মোদের স্বপ্নের তরী, জ্ঞান সমুদ্র দেব পাড়ি” এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে তিন দিন ব্যাপী আইডিয়াল বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর এলাকায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও তিন দিন ব্যাপী আইডিয়াল বই মেলার আয়োজন করেছে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার সকালে এই বই মেলার উদ্বোধন করেন ওই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতাচেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত এ বই মেলা চলবে।মেলায় প্রাথমিক শাখার ২টি, নি¤œ মাধ্যমিক শাখার ১টি, মাধ্যমিক শাখার
১টি ও কলেজ শাখার ২টি মোট ৬টি বই ষ্টল রয়েছে। এগুলো হচ্ছে অগ্নিবীনা, বনলতা সেন, সোনালী কাবিন, সোনার তরী, নকশী কাঁথার মাঠ ও বিষাদসিন্ধু বই ঘর। এসব ষ্টলে সাজানো-গোছানো রয়েছে বিভিন্ন লেখকের শত শত বই।এছাড়াও মেলাটি আরো আকর্ষণীয় হিসেবে রাখা হয়েছে লেখক কর্ণার। সেখানে বিভিন্ন কবি ও লেখকদের ছবি ও লেখার পাতা টানানো রয়েছে। এই মেলার প্রতিটি ষ্টলে ভীড় জমায় ওই প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীও বিভিন্ন এলাকার দর্শনার্থীসহ বই প্রেমীরা।বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও কথা সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক অমুল্য সরকার অমল, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সরকার আব্দুল আলীম, জনকন্ঠের প্রতিনিধি ইমারত
হোসেন, কালের কন্ঠের প্রতিনিধি মাহাবুব হাসান মেহেদী, দেশ রুপান্তরের প্রতিনিধি সাগর আহাম্মেদ, ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এ উপজেলায় সাংবাদিক বৃন্দ।সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন, বই আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমরা সবাই বই ভালবাসি। আমরা বই যদি না পড়তাম তাহলে এইসভ্য জগতে আসতে পারতাম না। তাই শিক্ষার আলো, বিশ^সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছরই আইডিয়াল বই মেলার আয়োজন করে থাকি। তিনদিন ব্যাপী এই মেলা চলবে। এসময় তার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শক বই প্রেমীদের বই মেলায় আসার আমন্ত্রণ জানান তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত