বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোলে কিশোর অপহরন নির্যাতন, অতঃপর চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি
logo

বেনাপোলে কিশোর অপহরন নির্যাতন, অতঃপর চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি

বেনাপোলে ইদ্রিস আলী (১৫) নামে এক মোটর মেকানিককে অপহরণের
পর আটকে রেখে নির্যাতনের পর ছবি পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি
করেছে অপহরণকারীরা। ভুক্তভোগী পরিবারের ধারণা কিশোর গ্যাংয়ের সদস্যরাতাকে অপহরণ করেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
 
 বৃহস্পতিবার (২ অক্টোবর) ইদ্রিস আলীকে একটি বদ্ধ ঘরে চোখ বেঁধে ফেলে
 রাখার ছবি পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা।
 
এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাজের উদ্দেশে বেনাপোলের ঘিবা গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি ইদ্রিস। পরে পরিবার সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার (১ অক্টোবর) থানায় অভিযোগ দেন পরিবার।
 
ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, সংসারের অভাব অনটনের কারণে তার ছেলে বেনাপোল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে গত মাসে কাজ নেয়। গত সাত দিনে ৩ দফা তার ছেলেকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটে ফেলে মারধর করে কিশোর গ্যাংয়ের ৮ / ১০ সদস্য। পরে ছেলেকে আবারও তারা মারার হুমকি দেয়। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশে বেনাপোল বাজারে আসে। কিন্তু দুপুরের পরে তার ফোন বন্ধ থাকে এবং নিখোঁজ হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় সে গ্যারেজে যায়নি। না পেয়ে পুলিশে অভিযোগ দেয়া হয়।
 
হঠাৎ করে বৃহস্পতিবার বিকেলে ইদ্রিসের বোনের মোবাইলে ইদ্রিসকে চোঁখবাধা
অবস্থায় একটি নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সন্দেহভাজন তিন কিশোরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ইদ্রিসকে মারধরের ঘটনার সময় ছিলেন স্বীকার করলেও অপহরণের বিষয়ে তাদের কোনো হাত নেই বলে জানান। তাকে উদ্ধার ও এ ঘটনার প্রকৃত কারা জড়িত থাকতে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন