বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমানের চোরাচালানী পণ্যসহ কার্গো ট্রাক জব্দ
logo

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমানের চোরাচালানী পণ্যসহ কার্গো ট্রাক জব্দ

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশিকালে বিপুল পরিমােন চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

ট্রাকটি আটকের পর তল্লাশিকালে ১৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিস, ১০ হাজার ৬৯৩ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিকস সামগ্রী এবং ২টি মোটরসাইকেলের টায়ার উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকের চালক ও হেলপারকে আটকসহ পণ্য ও ট্রাক জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন মাগুরা সদর থানার হাজী রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে আঃ মালেক (৪৬) ও শিবরামপুর পাড়া গ্রামের শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মোঃ বাবুলের ছেলে মোঃ বিল্লাল (৩২) তার সঙ্গে ২০ হাজার টাকায় চুক্তি করে এসব মালামাল বেনাপোল থেকে ঢাকার মিরপুরে নিয়ে যাচ্ছিল তারা।

আটককৃত মালামাল ও ট্রাকসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলে ভারতীয়
পণ্যের চাহিদা থাকায় চোরাচালানচক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে সীমান্তে
বিজিবি’র নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে চোরাকারবারীরা কোনোভাবেই সফল হতে না পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন