বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক
logo

বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

ঈদের রাতে বেনাপোলে বিএনপি নেতা আব্দুল হাইকে বোমা হামলায় হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় দু'জন আসামিকে আটক করেছে পুলিশ। তারা হলেন আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন ওরফে বাতু (৩০)।

রোববার (৮ জুন) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে আহসান কবির এবং বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে রিপন হোসেনকে আটক করা
হয়েছে।

আহসান কবির যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং রিপন হোসেন বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দু'জনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার পলাতক আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন