বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোলে আটক ‘মোল্লারহাটের আওয়ামীলীগ নেতা’ রেজাউল কবির চেয়ারম্যান
logo

বেনাপোলে আটক ‘মোল্লারহাটের আওয়ামীলীগ নেতা’ রেজাউল কবির চেয়ারম্যান

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবির আটক হয়েছে। বৃহস্পতিবার(৫জুন) বিকেলে তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
 
আটককৃত চেয়ারম্যান রেজাউল কবির বাগেরহাট জেলার মোল্লারহাট থানার বাওলা ইউনিয়নের চাদেরহাট গ্রামের মৃত মকবুল শেখের ছেলে। তার পাসর্পোট নম্বর-অ০০৯৫৩৯১৫।
 
পুলিশ জানিয়েছেন, তার নামে বাগেরহাট জেলার মোল্লার হাট থানার মামলা রয়েছে। যার নং-২১, তারিখ- ২২ সেপ্টেম্বর-২০২৪,
ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/৫০২ পেনাল কোড।
 
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন খবরের মাধ্যমে জানতে পারি’ এপথ দিয়ে আওয়ামীলীগের এক নেতা ভারতে যেতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের সকল পুলিশ অফিসারকে সতর্ক রাখা হয়। অবশেষে বিকেল ৪টার দিকে তিনি তার পাসপোর্টে ইমিগ্রেশন এন্ট্রি সীল মারতে ডেস্কে জমা দিলে তা যাচাই-বাছাই পূর্বক তার নামে মামলা থাকার অভিযোগে তাকে আটক পূর্বক বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত শেখ রেজাউল কবির’ বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নামে মোল্লারহাট থানায় মামলা থাকায় তাকে অধিনস্থ্য মোল্লারহাট থানা পুলিশের
 কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন