বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মাদক ও পণ্য আটক
logo

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মাদক ও পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মাদক ও পণ্যসামগ্রী আটক হয়েছে।
বিজিবি জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী ৪৯ বিজিবির বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী ও চৌগাছার আন্দুলিয়া ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল ও বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী আটক করেছে। যেগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ
করানো হচ্ছিল। যার সিজার মূল্য ১০ লক্ষ ৭২ হাজার ৬৫৯/- টাকা।

যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল সাইফুলাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, ফোসকা, জিরা, চিনি, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী
আটক করে।

তিনি আরও জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন