বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোল সীমান্তে ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক
logo

বেনাপোল সীমান্তে ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ফের ১২ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দিনব্যাপী সীমান্তের বেনাপোল বিওপি, আইসিপি ও ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এ পণ্যসামগ্রী জব্দ করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত বিজিবি ক্যাম্পের সদস্যরা এ পণ্যসামগ্রী জব্দ করেছে। যার সিজার মূল্য সর্বমোট ১১ লক্ষ ৯৫ হাজার ৩৪০ টাকা। তবে, বিজিবির এ সাঁড়াশি অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে বলে জানান তিনি।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন