বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোল বন্দরে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
logo

বেনাপোল বন্দরে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

 বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ৮টি ট্রাকে করে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য প্রবেশ করেছে বাংলাদেশে। শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বিস্ফোরক দ্রব্যের এ চালানটি আমদানি করেছে বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে বিস্ফোরক দ্রব্য রফতানি প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি ক্যামিকেল প্রাইভেড লি:১৯৪/১৯৬ শ্রীপুরা ইন্ডিয়া। পণ্য চালানটির এলসি নং ০০১২২৫০১০১২০ তারিখ ১৫/১০/২০২৫ কমাশিয়াল ইনভয়েস নং এস এস এস সিপি এল/এক্সপোর্ট /০০৪।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ এজেন্ট। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।

খুঁজুন