বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোল বন্দরে উইন্সেরেক্স সিরাপসহ ভারতীয় চালক আটক
logo

বেনাপোল বন্দরে উইন্সেরেক্স সিরাপসহ ভারতীয় চালক আটক

যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় একটি ট্রাকে লুকানো বিপুল পরিমাণ উইন্সেরেক্স (নেশাজাতীয়) সিরাপসহ আব্দুল মন্ডল (৩৫) নামে ট্রাকচালক আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ট্রাকটি।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিজিবির যশোর ব্যাটালিয়নের একটি টহলদল বেনাপোল
বিওপির আওতাধীন স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ট্রাকচালক আব্দুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগা পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডলের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকে লুকিয়ে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, একইদিনে রঘুনাথপুর বিওপির অধিনস্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোন্তাসিম (২৪) নামে আরও এক যুবককে আটক করা হয়। আটক মোন্তাসিম বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা গ্রামের আবু হামজার ছেলে।

এছাড়া বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মদ, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা, মোবাইল ফোন, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ আরও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবির হিসাবে, জব্দকৃত মাদক ও চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ২৫০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক, চোরাচালানী পণ্য ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন