বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ও কসমেটিক্স আটক
logo

বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ও কসমেটিক্স আটক

বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে
ভারতীয় মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ২১ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। রবিবার (১৮ মে) বিকেলে বেনাপোল বাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে এই মোবাইল ও কসমেটিক্স সামগ্রী
জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়ন, শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সমন্বয়ে গটিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে বেনাপোল বাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ৩৭টি বিভিন্ন প্রকারের মোবাইল এবং ৪০০ প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

টাস্কফোর্সের মাধ্যমে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, জব্দকৃত মোবাইল ও কসমেটিক্স সামগ্রীগুলো এখানকার দোকানদাররা বেশি লাভের জন্য চোরাইপথে ভারত থেকে নিয়ে এসে বিক্রি করে থাকে। যা থেকে সরকারের কোনও রাজস্ব আসেনা। এ ধরণের চোরাচালান এদেশের অগ্রগতির পথে বিরাট বাধাঁ।

সেজন্য চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করতে টাক্সফোর্সের মাধ্যমে এগুলো জব্দ করা হয়েছে। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন তিনি।

উক্ত টাস্কফোর্সে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানার এসআই মামুনসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়নের
সদস্যরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন