বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
logo

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর দুপুরে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  উদ্যোগে উপজেলা শেখরনগর ইউনিয়নের  গোপালপুর গ্রামে  এ দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ- ১ আসনের (সিরাজদিখান- শ্রীনগর) বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে দলের সিনিয়র নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

শেখ মোঃ আব্দুল্লাহ বলেন  “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতিচ্ছবি। তার অসুস্থতা আজ সমগ্র জাতির উদ্বেগে পরিণত হয়েছে। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি।বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন গতি পেয়েছিল। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন খান শামীম,   সিরাজদিখান থানা  বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,জেলা বিএনপির আহবায়ক সদস্য  মোয়াজ্জেম হোসেন বাবুল,থানা বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন,  জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকী,জেলা মহিলাদের সদস্য সেলিনা আক্তার রুবি,  থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইমরান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মো. আজিজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। দোয়ার মাহফিলে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন