সাগর, জাবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। আয়োজনে প্রায় দেড় হাজার রোজাদারদের ইফতারে ব্যবস্থা করেছেন তারা।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ছাত্রদলের এই আয়োজনের মাধ্যমে যারা আজ ইফতারে অংশ নিচ্ছে, তাদের দোয়া ও অংশগ্রহণ অবশ্যই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আমি অনুরোধ করবো শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ না থেকে আমাদের আশপাশে যেসব শিক্ষার্থী আর্থিক বা বিভিন্ন সংকটে আছে, তাদের পাশে দাঁড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, রমজান আমাদের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই আদর্শকে ধারণ করেই আমরা আজ সাধারণ শিক্ষার্থী এবং মেহনতি মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নিতে একত্রিত হয়েছি। এই ১৫০০ মানুষের মিলনমেলা প্রমাণ করে যে, ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি সাধারণ শিক্ষার্থীদের সুখ-দুঃখের সাথী।
বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
সাগর, জাবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। আয়োজনে প্রায় দেড় হাজার রোজাদারদের ইফতারে ব্যবস্থা করেছেন তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
জন্য দোয়া করা হয়। ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ছাত্রদলের এই আয়োজনের মাধ্যমে যারা আজ ইফতারে অংশ নিচ্ছে, তাদের দোয়া ও অংশগ্রহণ অবশ্যই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আমি অনুরোধ করবো শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ না থেকে আমাদের আশপাশে যেসব শিক্ষার্থী আর্থিক বা বিভিন্ন সংকটে আছে, তাদের
পাশে দাঁড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, রমজান আমাদের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই আদর্শকে ধারণ করেই আমরা আজ সাধারণ শিক্ষার্থী এবং মেহনতি মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নিতে একত্রিত হয়েছি। এই ১৫০০ মানুষের মিলনমেলা প্রমাণ করে যে, ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি সাধারণ শিক্ষার্থীদের সুখ-দুঃখের সাথী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত