বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বোদা উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতি ও বদলী জনিত বিদায়ী সংবর্ধনা
logo

বোদা উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতি ও বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

পঞ্চগড় জেলার বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মো. শাহরিয়ার নজিরকে সদ্য পদোন্নতি ও বদলী জনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।

এই উপলক্ষে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা জানানো হয়। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট  উপহার দেওয়া হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্কুল-কলেজের প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে গাজীপুর জেলায় চলে যাচ্ছেন। তিনি বোদা বাসীর কাছে একজন মানবিক মানুষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজন সমাদৃত।

মো. শাহরিয়ার নজির বোদা উপজেলার দায়িত্ব পালনকালীন সময়ে তিঁনি বোদা উপজেলা ও পৌরসভায় বেশ কিছু প্রয়োজনীয় ও দর্শনীয় কাজ করেছেন। এর মধ্যে কিছু রয়েছে তাঁর নিজস্ব সৃষ্টি আর কিছু সংস্কার। ভালো মনের অধিকারী হয়ে ভালো কাজ করার জন্য বোদাবাসী তাঁকে দীর্ঘদিন মনে রাখবে।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির তার বিদায় বক্তব্যে বলেন, এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন বোদা উপজেলায় ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক পর্যায়ে তিনি তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন