বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১
logo

বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে একজন।  বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে চারটার দিকে  নাটোর-পাবনা মহাসড়কের  বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় বনপাড়া অভিমুখি একটি পিকআপ ( ঢাকা মেট্রো-ন ২৩-২৬৪৪) গাড়ি ও পাবনা অভিমুখি পন্য বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট ২২-৭৭৩৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপ হেলপার কে স্থানীয় বে-সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার সময় ঘুমের প্রভাব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। নিহত চালক ও তার সহকারীর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

খুঁজুন