বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সভা অনুষ্ঠিত
logo

বড়াইগ্রামে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সভা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান। 

সভায় জেলা সহকারী তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুল আউয়াল, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য নির্ভর বাংলাদেশের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান নোমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক এবং শিক্ষার্থী মেহেদী হাসান ও কানিজ ফাতেমা বক্তব্য রাখেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
 
 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন