বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা
logo

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা

"জাতীয়তাবাদ সেবা ঐক্য প্রগতি, স্বেচ্ছাসেবক দলের মূলনীতি" স্লোগানে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার রাজাপুর বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।  

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। 

জনসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানূর খলিফা শাহীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য এডভোকেট শরীফুল হক মুক্তা, এডভোকেট আব্দুল কাদের মিয়া, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফ আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম ও আব্দুস সালাম মোল্লা বক্তব্য রাখেন। 

খুঁজুন