বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম।
ঘোষিত প্রার্থীদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিককল্যাণ সেক্রেটারি মোঃ বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ মাহফুজা খানম এর নাম ঘোষণা করা হয়। এছাড়াও বনপাড়া পৌরসভার মেয়র পদে হুমায়ুন কবির, বড়াইগ্রাম পৌরসভার মেয়র পদে অধ্যাপক আবু সাঈদ এর নাম ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন, জোয়াড়ী ইউনিয়নে আইয়ুব আলী মন্ডল, বড়াইগ্রাম ইউনিয়নে হাসানুল বান্না উজ্জ্বল, জোনাইল ইউনিয়নে মাহবুবুল আলম, নগর ইউনিয়নে হাসিনুর রহমান, গোপালপুর ইউনিয়নে হাবিবুর রহমান এবং চান্দাই ইউনিয়নে আব্দুল হান্নান বাদশা।
তবে মাঝগাঁও ইউনিয়নের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর আলহাজ মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম প্রমুখ।
বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা
বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম। ঘোষিত প্রার্থীদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক
মোঃ আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিককল্যাণ সেক্রেটারি মোঃ বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ মাহফুজা খানম এর নাম ঘোষণা করা হয়। এছাড়াও বনপাড়া পৌরসভার মেয়র পদে হুমায়ুন কবির, বড়াইগ্রাম পৌরসভার মেয়র পদে অধ্যাপক আবু সাঈদ এর নাম ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন, জোয়াড়ী ইউনিয়নে আইয়ুব আলী মন্ডল, বড়াইগ্রাম ইউনিয়নে হাসানুল
বান্না উজ্জ্বল, জোনাইল ইউনিয়নে মাহবুবুল আলম, নগর ইউনিয়নে হাসিনুর রহমান, গোপালপুর ইউনিয়নে হাবিবুর রহমান এবং চান্দাই ইউনিয়নে আব্দুল হান্নান বাদশা। তবে মাঝগাঁও ইউনিয়নের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর আলহাজ মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম প্রমুখ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত