বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন আব্দুল আজিজ এমপি
logo

বড়াইগ্রামে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন আব্দুল আজিজ এমপি

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ১১টি বাড়ি পরিদর্শন করেছেন নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানাইদহ এলাকায় ক্ষতিগ্রস্ত ১১ টি বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম লুৎফর রহমান, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু, যুগ্ম আহবায়ক আলম হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, নগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি প্রভাষক সাজদার রহমান, স্থানীয় বিএনপি নেতা অস্তর আলী, মিল্টন হোসেন, ফাইমা বেগমসহ আরো অনেকে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী দ্বন্দ্বে জড়ায় স্থানীয় বিএনপি ও জামায়েত ইসলামীর সমর্থকরা। এতে উভয়পক্ষের মোট ১১ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহতের ঘটনা ঘটে। 

খুঁজুন