বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন
logo

বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সরকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মোসা: মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর কুন্ডু, পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান, হারোয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তারেক রহমান প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রক হালিম কাজী জানান, বর্তমানে ৩৯৩.২৫০ মেট্রিক টন চাউলের মজুদ হয়েছে। চলতি বছর খাদ্য সংকট নিরসনে বোরো চাল (সিদ্ধ) ৪৯ টাকা দরে ৯২৩৮ মে: টন, বোরো ধান ৩৬ টাকা এবং ৫০০ মে: টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মে: টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

খুঁজুন