বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের বিশাল জনসভা
logo

বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের বিশাল জনসভা

নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ । 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্তরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা লক্ষ্য করেছেন চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। 

জামায়াতে ইসলামী বাংলাদেশ সরকার গঠন করলে পাঁচ বছরের ব্যবধানে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো। 

বহির্বিশ্বের কাছে ভিক্ষা করার প্রয়োজন হবে না। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন, গনহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের বিচার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি পাঁচ দফা বাস্তবায়নের জোর দাবি জানান। 

জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম। এসময় বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খাঁন, অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি, অধ্যাপক মোঃ সাদেকুর রহমান। 

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোঃ সাইদুর রহমান , নাটোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহ: সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, গুরুদাসপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ । 

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন, উদ্বোধন ও আসন গ্রহণ ব্যাজ পরিধান, ও ঘোষণায় উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম পাটোয়ারী দায়িত্ব পালন করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন