বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে পুরোনো প্রাচীর ধসে এক শিশুর মৃত্যু
logo

বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে পুরোনো প্রাচীর ধসে এক শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে বাড়ির পুরনো ও দূর্বল প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে এবং স্থানীয় একটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী ।

পরিবার ও স্থানীয়রা জানান,গতকাল সন্ধ্যায় বিথি বাড়ির টিউবওয়েলে নিজের কাজ করছিল, হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। আকস্মিক ঝড়ো হাওয়ায় পাশের পূরোনো ও দুর্বল প্রাচীর ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বিথী। তাৎক্ষণিক বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ধ্বংসস্তূপ সড়িয়ে তাকে উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় , সেখানে কর্তব্যরত চিকিৎসক বিথিকে মৃত ঘোষণা করেন।
মেধাবী শিশু বিথির অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিথির চাচাতো ভাই হালিম বলেন, “বিথি খুব মনোযোগী ও মেধাবী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে , ঝড়- বৃষ্টিতে ভেঙে পড়া দেয়ালে ওর স্বপ্ন চাপা পড়ে গেল, ঘটে গেল জীবনের অবসান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন