বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
logo

বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৭ মে) সকালে উপজেলার বনপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী রামাকান্তপুর গ্রামের মোঃ মিনারুল ইসলামের পুত্র এবং ঢাকা জর্জ কোর্টের এডভোকেট মোঃ শরিফুল ইসলাম।

এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, ০২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ০২ নং ওয়ার্ড রামকান্তপুর ইউপি সদস্য একই গ্রামের মৃত মেছের প্রামানিক এর ছেলে সাজেদুল ইসলাম সাজদার, তার ভাই শহিদুল ইসলাম এবং মামা শ্বশুর ইকোরী এলাকার আজাহার আলীর পুত্র রফিকুল ইসলাম ভোলা সহ কয়েকজন গত ১৪ মে দুপুরে কাউকে কিছু না জানিয়ে জমি পরিমাপের নামে গুরুদাসপুর থানাধীন ৮২ নং রওশনপুর মৌজার আরএস ২৬৫ নং খতিয়ান ভুক্ত  ৯৩৩ নং দাগের ১৬ শতক জমি জবর দখল করে। উক্ত জমি নিয়ে গুরুদাসপুর সহকারী জজ আদালত, নাটোর এ ৭০/২০০৯ নং মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু তারা আদালত অবমাননা করে আমাদের বৈধ সম্পত্তি দখল করে নেয়। এবিষয়ে গত ১৬/০৫/২৫ ইং তারিখে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু অভিযোগের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে সম্পূর্ণ অসহযোগিতা করেন। তিনি আরো জানান, বিগত ২০২৩ সালে  এই ভূমিদস্যু ইউপি সদস্য এবং তার সহযোগীরা আমার পিতার ক্রয় সূত্রে প্রাপ্ত বড়াইগ্রাম উপজেলার ৯১ নং রামকান্তপুর মৌজার আরএস ১৬৫ নং খতিয়ান ভুক্ত ০৯ নং দাগের বৈধ সাড়ে ০৩ শতাংশ জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণ করে। এ সংক্রান্ত বিষয়ে তৎকালীন সময়ে একাধিকবার গ্রাম্য সালিশ হইলেও ভূমিদস্যু দখলবাজ ইউপি সদস্য সাজদার ও তার অনুসারীরা সালিশে উপস্থিত না হয়ে আমাদের হুমকি দিয়ে জানাই এই জমি আর ফেরত দেওয়া হবে না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভূমিদস্য দখলবাজ ইউপি সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ন্যায় বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাজেদুল ইসলাম সাজদার বলেন,  আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

খুঁজুন