বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে গাঁজা কান্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার
logo

বড়াইগ্রামে গাঁজা কান্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার

নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক কে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে তাকে এই আদেশ দেওয়া হয় এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগাছা থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে এনে মাত্র সাত কেজি গাঁজা সহ আসামিকে থানায় হস্তান্তর করে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক। 

এতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় "৩০ কেজি গাঁজা সহ আটক এক, ৭ কেজি দিয়ে মামলা" শিরোনামে শীর্ষস্থানীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাককে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। 
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বড়াইগ্রামে গাঁজাসহ আটক সংক্রান্ত অনিয়মের কারণে এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

উল্লেখ্য, আইনের রক্ষক এসআই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইনী সুবিধা পাইয়ে দেওয়া, সাংবাদিকদের সঙ্গে ও সৌজন্যমূলক আচরণ, সাপ্তাহিক ও মাসিক উৎকোষের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। 

খুঁজুন