বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার সেরা করদাতাদের সম্মাননা প্রদান
logo

বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার সেরা করদাতাদের সম্মাননা প্রদান

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনপাড়া পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জর্জ কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, জেলা জামায়াতের সহ-সম্পাদক ও নাটোর -৪ আসনের মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ ওয়ালিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার প্রমুখ।

 এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু সহ বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও পৌর সূধীজন।
অনুষ্ঠান শেষে বনপাড়া পৌরসভার সেরা করদাতা ব্যাক্তি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন