বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস ববিতে অচলাবস্থা নিরসনে উপাচার্যের উদ্যোগে প্রশাসনিক দপ্তরের তালা অপসারণ শুরু
logo

ববিতে অচলাবস্থা নিরসনে উপাচার্যের উদ্যোগে প্রশাসনিক দপ্তরের তালা অপসারণ শুরু

আবদুল্লাহ আল শাহিদ  খান , ববি প্রতিনিধি: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন প্রশাসনিক দপ্তরের তালা অপসারণ শুরু করেছেন উপাচার্য। কয়েকদিন ধরে চলমান অচলাবস্থা নিরসনের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকদের পদোন্নতির দাবিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ববিতে তীব্র আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় প্রথমে কর্মবিরতি, পরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে। 

আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক দায়িত্বে থাকা অন্তত ৭২ জন শিক্ষক তাদের পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়, ফলে পুরো ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি হয়। 

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে আছে। একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। 

অন্যদিকে উপাচার্য ড. তৌফিক আলম দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিধির বাইরে গিয়ে পদোন্নতি দেওয়া তার এখতিয়ারে নেই। তবে তিনি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন। 

এমন পরিস্থিতিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনিক দপ্তরের তালা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম আংশিকভাবে চালু করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন, যাতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা যায়।

খুঁজুন