বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক হোসেন
logo

বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক হোসেন

আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই,  বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার (২০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্র্বতী সরকার থেকে অবিলম্বে পদত‍্যাগ করতে হবে। আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইনানুগ বাস্তবায়ন করতে হবে, তা যার পক্ষেই যাক।

এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার (২০ মে) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানায় তারা।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ, আদেশ আজ বুধবার।

মঙ্গলবার (২০ মে) বিকেলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এদিন ঠিক করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন