বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
logo

বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের দাম। আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

রোববার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় স্থানীয় বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়।

ডিসেম্বর মাসের জন্য সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ডিজেলের লিটার ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১৬ টাকা করা হয়েছে।

নতুন এই মূল্য সোমবার থেকে সারাদেশে কার্যকর হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন