বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন বারিশা হকের স্বামী আইসিইউতে, দোয়া চাইলেন
logo

বারিশা হকের স্বামী আইসিইউতে, দোয়া চাইলেন

 অভিনেত্রী বারিশা হক দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও বিভিন্ন ব্র্যান্ড প্রমোটিংয়ের কাজেও নিয়মিত যুক্ত থাকেন তিনি। নানা সময় বিভিন্ন কারণে এই মডেল আলোচনা ও আসেন।

বারিশা হকের স্বামী আলভী রায়হান সীমান্ত গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন বারিশা।

আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন,আমার হাজবেন্ডকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করেন প্লিজ। আল্লাহ ভরসা।

বারিশা হক একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি ক্লাসিক্যাল নৃত্যে প্রশিক্ষণ নেন।

উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি অল্প সময়েই বেশ কিছু নাটকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন। বর্তমানে অভিনয় বা মডেলিংয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনের কাজেই বেশি ব্যস্ত সময় কাটছে তার।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন