বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বাঁশ বাগানে মিলল সদস্য ভুমিষ্ট হওয়া নবজাতক
logo

বাঁশ বাগানে মিলল সদস্য ভুমিষ্ট হওয়া নবজাতক

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের একটি বাঁশ বাগানে মিলল সদস্য ভুমিষ্ট এক নবজাতক। আজ দুপুরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তবে কি কারনে কে বা কারা বাচ্চাটিকে ফেলে গেছে তা তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, মটমুড়া গ্রামের মসজিদের পাশের বাঁশ বাগানের পাশ দিয়ে একটি বাচ্চা হেটে  আসছিলেন। এসময় তারা নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এবং বিষয়টি স্থানীয় দোকানে বসে থাকা লোকজনকে জানান।

পরে লোকজন বাশবাগানের মধ্যে প্রবেশ করে দেখতে পান সদ্যজাত এ কন্যা শিশুটিকে। তারা শিশুটিকে উদ্ধার করে পুজায় ডিউটিরত আনসার ও ভিডিপি সদস্যদের দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইনকিউবেটর সাপোর্টের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সদস্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশুটি সুস্থ্য রয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা মাতার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন