কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র্যাব-১৫। তাদের দাবি, আটক ৯ জনই মাদক কারবারি। আর পাচারকাজে ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।আটকরা হল: আব্বাস উদ্দিন (৪৮), মোঃ আবু তাহের (৪২), মোঃ ফিরোজ (৩৮), মোঃ মোস্তাক আহাম্মদ (৪০), মোঃ নবী হোসেন (৩৮), মোঃ শাহাব উদ্দিন (৫৫), মোঃ সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রঃ কালু (৭০)।কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, টেকনাফ থেকে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে।
এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে বিজিবি।পরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে থামানো হয়। এরপর ট্রলার হতে তেলের ড্রামের ভিতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় ট্রলারটি জব্দ করা সহ ৯ জনকে আটক করা হয়।
আ. ম. ফারুক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মোঃ বোরহান উদ্দিন। যার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। আটকরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে বলে জানান। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
-খবরপ্রতিদিন/ সি.ব