বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী আমলের কথা টেনে তুলে তিনি বলেন, ‘তখন আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, হয়েছে, খুন হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে; জেলখানায় চিকিৎসার অভাবে আমি যখন জেলে আমার সামনে মৃত্যুবরণ করেছে।
আমি দেখেছি বিএনপির নেতাকর্মীরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মৃত্যুবরণ করেছে চিকিৎসার অভাবে, উনাকে চিকিৎসা না দিয়ে মৃতুর দিকে ঠেলে দিয়েছে কিন্তু তিনি আপোস করেননি এটাই হচ্ছে সেই দল এজন্য বাংলাদেশের মানুষ আজকের এই ক্রান্তিলগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছে।' তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, উচ্ছ্বাস শুরু হয়েছে। পুরুষ, মহিলা এমনকি শিশুরা পর্যন্ত ধানের শীষের শ্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন বাড়ি ফিরবো তখন আন্দোলন শেষ হবে। এর আগে আন্দোলন শেষ হবে না।’
প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাধারণত আপনি আপনার প্রতিপক্ষকে দেখতে পাবেন। বর্তমানে আমাদের যারা প্রতিপক্ষ তারা দৃশ্যমান না। তাদেরকে দেখা যায়না। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে ধর্ম বিক্রি করছে। এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, মোবাইল নাম্বার নিয়ে যায় বিকাশ করে পয়সা দেওয়ার জন্য। তারা প্রত্যেকদিন মিথ্যাচার ও অপপ্রচারের মধ্যে লিপ্ত আছে।
আমাদের চোখ কান খোলা রাখতে হবে শত্রু যখন অদৃশ্য তখন চোখ কান বেশি খোলা রাখতে হবে। নির্বাচনে বিএনপি জিতবে কিন্তু ভোটে জিতলে হবে না বিশাল ভোটে জিততে হবে। এজন্য বিশাল ভোটে জিততে হবে বাংলাদেশের মানুষকে, বিশ্বের মানুষকে আমরা বার্তা দেবো বাংলাদেশের মানুষ কোন অদৃশ্য শক্তিকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায় না।’
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, ইয়াছিন মিজান, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, ফজলুল মুরাদ, নাজমুল হক সোহাগ, কামরান সরোয়ার্দী, রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু। জনসভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মানুষ কোন অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না: আমির খসরু মাহমুদ চৌধুরী
বাংলাদেশের মানুষ কোন অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না: আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী আমলের কথা টেনে তুলে তিনি বলেন, ‘তখন আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, হয়েছে, খুন হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে; জেলখানায় চিকিৎসার অভাবে আমি যখন জেলে আমার সামনে মৃত্যুবরণ করেছে। আমি দেখেছি বিএনপির নেতাকর্মীরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মৃত্যুবরণ করেছে চিকিৎসার অভাবে, উনাকে চিকিৎসা না দিয়ে মৃতুর দিকে ঠেলে দিয়েছে কিন্তু তিনি আপোস করেননি এটাই হচ্ছে সেই দল এজন্য বাংলাদেশের মানুষ আজকের এই ক্রান্তিলগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছে।' তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, উচ্ছ্বাস শুরু হয়েছে। পুরুষ, মহিলা এমনকি শিশুরা পর্যন্ত ধানের শীষের শ্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন বাড়ি ফিরবো তখন আন্দোলন শেষ
হবে। এর আগে আন্দোলন শেষ হবে না।’প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাধারণত আপনি আপনার প্রতিপক্ষকে দেখতে পাবেন। বর্তমানে আমাদের যারা প্রতিপক্ষ তারা দৃশ্যমান না। তাদেরকে দেখা যায়না। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে ধর্ম বিক্রি করছে। এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, মোবাইল নাম্বার নিয়ে যায় বিকাশ করে পয়সা দেওয়ার জন্য। তারা প্রত্যেকদিন মিথ্যাচার ও অপপ্রচারের মধ্যে লিপ্ত আছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে শত্রু যখন অদৃশ্য তখন চোখ কান বেশি খোলা রাখতে হবে। নির্বাচনে বিএনপি জিতবে কিন্তু ভোটে জিতলে হবে না বিশাল ভোটে জিততে হবে। এজন্য বিশাল ভোটে জিততে হবে বাংলাদেশের মানুষকে, বিশ্বের মানুষকে আমরা বার্তা দেবো বাংলাদেশের মানুষ কোন অদৃশ্য শক্তিকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায় না।’বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম
উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, ইয়াছিন মিজান, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, ফজলুল মুরাদ, নাজমুল হক সোহাগ, কামরান সরোয়ার্দী, রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু। জনসভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত