বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বাংলাদেশের ব্যাটিং ধসে সিরিজ হার
logo

বাংলাদেশের ব্যাটিং ধসে সিরিজ হার

পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার কারণে। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। সাহিবজাদা ফারহান ৫২ এবং হাসান নওয়াজ ৫১ রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট নেন।

বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায়। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৪৪ রান যোগ করলেও, এরপর মাত্র ১৮ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে দলটি। শেষ দিকে তানজিম হাসান সাকিব ৩১ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করেন। তবে বাকিরা উল্লেখযোগ্য রান করতে পারেননি।

সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আগামী ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে লড়বে লিটন দাসের দল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন