বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বাংলাদেশী স্বজনরা শেষবারের মতো সীমান্তে ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল
logo

বাংলাদেশী স্বজনরা শেষবারের মতো সীমান্তে ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল

সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে বসবাসরত জব্বার মন্ডল (৭৫) নামের এক ব্যাক্তির লাশ তার আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (০১ অক্টোবর) দুপুর ২ টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ধান্যখোলা কোম্পানি সদরের দ্বায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস এর
নিকটবর্তী ধান্যখোলা সীমান্ত এলাকায় লাশ তার আত্মীয়-স্বজনদের দেখানো
হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী
জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকায় বসবাসরত জব্বার মন্ডল
বার্ধক্যজনিত কারণে গত ৩০সেপ্টম্বর মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে
স্বজনরা লাশ দেখতে বিএসএফ এর কাছে আবেদন করেন। 

আবেদনের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।

এ সময় উপস্থিত ছিলেন, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার
সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তফাপুর
ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন