বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব বাংলাদেশে যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত: বিক্রম মিশ্রি
logo

বাংলাদেশে যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত: বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন জনগণের ভোটের মাধ‍্যমে বাংলাদেশে যে সরকারই নির্বাচিত হোক, দিল্লি তার সঙ্গে কাজ করবে বলে ।

সোমবার (৬ অক্টোবর) দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে যাওযা কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক‍্যাবের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন,বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা ভারতের।

এ সময় তিনি নিজের সফরের কথা উল্লেখ করে বলেন,উভয় দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ছিল সেটি। তবে সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত।

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন,অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

বর্তমান অন্তর্র্বতী সরকার প্রসঙ্গে তিনি বলেন,বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। আমরা প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছি শুরুতেই।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন,শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহুর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন