শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা
logo

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে। প্রথমে শোনা ‍গিয়েছিল, তিনটি শহরে গড়াতে পারে আসন্ন সিরিজ। তবে দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যার মাধ্যমে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পায় বাংলাদেশ। অবশ্য সেই সফরে টাইগাররা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়।


-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন