বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা বিশেষ এৈ-বাষিক কাউন্সিল সভায় কমিশনার সাজেদুল, সম্পাদক রফিকুল
logo

বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা বিশেষ এৈ-বাষিক কাউন্সিল সভায় কমিশনার সাজেদুল, সম্পাদক রফিকুল

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:- সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আওতাধীন সদর ও ৯ টি উপজেলার মনোনীত কাউন্সিলরদেরকে নিয়ে বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার বিশেষ এৈ- বার্ষিক কাউন্সিল সভা হয়। প্রথম পর্বে শুরুতে প্রার্থনা সংগীত ও যে সকল স্কাউটারগণ মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির স্মরণে দোয়া মোনাজাত মাধ্যমে শুরু করা হয়।

এসময় বিশেষ কাউন্সিল সভায় স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর কর্তৃক মনোনীত লিডার ট্রেইনার প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন (এলটি) অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, এডহক কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন,বিশেষ কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর  রশিদ।  বিশেষ কাউন্সিল সভার দ্বিতীয় পর্বে কাউন্সিলে ১৩ টি পদের মধ্যে সকলের সার্ব সম্মতিক্রমে 

ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম কে কমিশনার নিয়োগে সুপারিশ করা হয়। এবং 

সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় সম্পাদক পদে ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন হিলফুল ফুযুল মডার্ণ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)  প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রুবেল।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন