বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বাংলাদেশ সহজ জয়ে সিরিজ নিশ্চিত করল
logo

বাংলাদেশ সহজ জয়ে সিরিজ নিশ্চিত করল

বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অদিনায়ক লিটন কুমার দাস।

একাদশে দুই পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে বাংলাদেশ। লেগস্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে ঢোকেন আরেক পেসার তানজিম সাকিব।

ইনিংসের শুরু থেকেই ডাচ ব্যাটারদের চাপে রাখেন টাইগার বোলাররা। তৃতীয় ওভারেই ডাচদের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারের আগেই ১৮তম ওভারে ১০৩ রানে অলআউট হয় ডাচরা। সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাসুম। জবাবে ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলীল শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তিন চার ও এক ছয়ে ২১ বলে ২৩ রান করে আউট হন ইমন। এরপর আর কোনো বিপদ ছাড়াই ম্যাচ জিতে নেয় টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন